দ্রব্যমূল্য শিক্ষার্থীদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে
https://dainikamadershomoy.com/details/0192201106b92 দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। কয়েক মাস ধরে দ্রব্যমূল্য লাগামহীনভ...
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। কয়েক মাস ধরে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা। এমনিতেই হল ও মেসের শিক্ষার্থীদের খাবারের অবস্থা এবং তাদের জীবনযাপন এমন কোনো বিলাসবহুল নয়। তারা খুবই নিম্ন ও সাধারণভাবে জীবনযাপন করে থাকেন। এর পর দ্রব্যমূল্য বৃদ্ধিতে তাদের খরচ চালাতে পড়েছেন বিপাকে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে বহুগুণ। যেমনÑ চাল, ডাল, চিনি, তেল, মাছ, মাংস, সবজিসহ সব ধরনের খাবারের দাম বেড়েছে। এ ছাড়া লেখাপড়ার খরচ, পরিবহন খরচ, থাকার খরচও বেড়েছে। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার চালানো বেশ কঠিন হয়ে পড়ছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে রক্ষার জন্য সরকারের কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। যেমনÑ মজুদদারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আমদানি শুল্ক কমানো, উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। এর বাইরে শিক্ষার্থীরাও নিজেদের খরচ বাঁচানোর জন্য কিছু পদক্ষেপ নিতে পারেন। তা হলো বাজেট তৈরি করে খরচের হিসাব রাখা, প্রয়োজনীয় পণ্য অল্প পরিমাণে কেনা, সাশ্রয়ী পণ্য ও পরিষেবা ব্যবহার করা।
সৌরভ হালদার : শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা
About the Author

Sourav Halder
Sourav Halder is a writer and web developer focused on building modern, scalable digital platforms. He works with technologies like MediaWiki, WordPress, and the MERN stack to create powerful websites, automation tools, and knowledge platforms. Alongside development, he writes articles and analyses that explore technology, media, and society.
Related Stories
সাহিত্যকে কলঙ্কিত করছে অযোগ্য লেখক ও প্রকাশকরা
বর্তমান সময়ে সাহিত্যজগতে এক অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে। একদল ইউটিউবার, ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর কিংবা তথাকথিত সেলিব্রিটি লেখালেখির পথে পা বাড়িয়েছেন। তা...
নদীকে বাঁচান, গাছ লাগান: ভবিষ্যতের সংকটের মুখোমুখি
প্রথম আলোতে প্রকাশিত আমার লেখা https://www.prothomalo.com/opinion/letter/sc4kyvzgdq শিরোনাম : নদীকে বাঁচান, গাছ লাগান: ভবিষ্যতের সংকটের মুখোমুখি নদ...
বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতি ও তার বর্তমান অবস্থা
শিরোনাম:বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতি ও তার বর্তমান অবস্থা প্রত্যেকটি দেশের সেই জাতির নিজস্ব সংস্কৃতি রয়েছে ।সেটা সেই জাতির ঐতিহ্যবাহী ...