বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতি ও তার বর্তমান অবস্থা
শিরোনাম:বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতি ও তার বর্তমান অবস্থা প্রত্যেকটি দেশের সেই জাতির নিজস্ব সংস্কৃতি রয়েছে ।সেটা সেই জাতির ঐতিহ্যবাহী ...
শিরোনাম:বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতি ও তার বর্তমান অবস্থা
প্রত্যেকটি দেশের সেই জাতির নিজস্ব সংস্কৃতি রয়েছে ।সেটা সেই জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি সময়ের সাথে সাথে এই সব সংস্কৃতিতে জাতি ভেদে পার্থক্য দেখা যেতে পারে ,আবার প্রতিটা দেশের সেই সব সংস্কৃতিতে কালের পরিক্রমায় অন্য দেশের সংস্কৃতে অবস্থান নিয়েছে অথবা সেই দেশে বর্তমান প্রজন্মের মাঝে বিলীন হয়ে গেছে।
যুগের পর যুগ ধরে এসব সংস্কৃতি তাদের নিজস্ব দেশ বা জাতিকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। বলা হয়ে থাকে, কোনো দেশকে বুঝতে হলে আগে তার সংস্কৃতি সম্পর্কে জানতে হয়। প্রতিটি দেশের নামের সঙ্গে জড়িয়ে থাকে কিছু অনন্য সংস্কৃতি, যা সেই দেশকে অন্য দেশ থেকে আলাদা করে এবং তার স্বতন্ত্রতা প্রকাশ করে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়; এখানেও রয়েছে কিছু নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতি যা সময়ের সাথে বাঙালি ঐতিহ্যে পরিণত হয়েছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো—নবান্ন উৎসব, নৌকা বাইচ, যাত্রা পালা, লোকজ সংগীত, লাঠি খেলা, মোরগ লড়াই, সাপ খেলা, বায়োস্কোপ, বৈশাখী মেলা, পালকির ব্যবহার ইত্যাদি। যুগ যুগ ধরে বাংলার গ্রামীণ উৎসব হিসেবে এ বিষয়গুলো উদযাপিত হয়ে আসছে।
একসময় নবান্ন উৎসবের আনন্দে ভরে উঠতো গ্রামবাংলার প্রতিটি ঘর। পিঠে-পুলির সুগন্ধে চারপাশ মুগ্ধ হতো, আর বাড়ি বাড়ি চলতো পিঠে-পুলির বিনিময়। বর্ষার সময়ে নদীগুলোতে নৌকা বাইচের আয়োজন হতো, যেখানে রঙিন নৌকাগুলো সাজানো হতো আর নদীর দুই তীরে হাজার হাজার মানুষ উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ উপভোগ করত। শীতের সময়ে যাত্রাপালা বসত, আর সন্ধ্যার পর গ্রামীণ সমাজে পুথি পাঠ ও লোকজ সংগীতের আসর বসতো, যা মানুষের বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠত। বৈশাখ মাসের প্রথম দিনগুলোতে বৈশাখী মেলার আয়োজন হতো, যা গ্রামীণ জীবনে আনন্দের ঝলক এনে দিত।
তবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এসব ঐতিহ্যবাহী উৎসবগুলোও পরিবর্তিত হয়েছে। আধুনিকতার স্পর্শে শহরের জীবনযাপনের মতো গ্রামীণ জীবনেও পরিবর্তন এসেছে। এখন আর আগের মতো নবান্নের আয়োজন চোখে পড়ে না, বর্ষায় নৌকা বাইচের উৎসবও অনেকটাই কমে গেছে। লোকজ সংস্কৃতির জায়গায় আধুনিক গান ও বিনোদন জায়গা করে নিয়েছে। সাপ খেলা, বায়োস্কোপ এবং পুঁথি পাঠের মতো ঐতিহ্যবাহী বিষয়গুলো প্রায় হারিয়ে গেছে। বৈশাখী মেলাতেও নেই সেই চিরচেনা রূপ। গ্রামীণ খেলার পরিবর্তে মোবাইল ফোনে বিভিন্ন খেলা জনপ্রিয় হয়ে উঠেছে। এভাবেই ধীরে ধীরে আমাদের নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে।
সংস্কৃতির এই ক্ষয় রোধে আমাদের জনগণের সচেতনতা খুবই প্রয়োজন। মহাত্মা গান্ধী বলেছিলেন, "একটি জাতির সংস্কৃতি বাস করে সেই দেশের জনগণের হৃদয় ও আত্মার মাঝে।" বাঙালি জাতিকে এগিয়ে আসতে হবে তাদের নিজস্ব সংস্কৃতি রক্ষায় এবং সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বিভিন্ন অঞ্চলে হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য আরও বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সঠিকভাবে তাদের উদযাপনের মাধ্যমে আমাদের জাতির ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে। তবেই বাঙালি জাতি তার স্বকীয়তা ফিরে পাবে এবং আপন মহিমায় উদ্ভাসিত হবে।
শিক্ষার্থী অনার্স তৃতীয় বর্ষ সৌরভ হালদার ব্যবস্থাপনা বিভাগ সরকারি ব্রজলাল কলেজ খুলনা
About the Author

Sourav Halder
Sourav Halder is a writer and web developer focused on building modern, scalable digital platforms. He works with technologies like MediaWiki, WordPress, and the MERN stack to create powerful websites, automation tools, and knowledge platforms. Alongside development, he writes articles and analyses that explore technology, media, and society.
Related Stories
সাহিত্যকে কলঙ্কিত করছে অযোগ্য লেখক ও প্রকাশকরা
বর্তমান সময়ে সাহিত্যজগতে এক অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে। একদল ইউটিউবার, ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর কিংবা তথাকথিত সেলিব্রিটি লেখালেখির পথে পা বাড়িয়েছেন। তা...
নদীকে বাঁচান, গাছ লাগান: ভবিষ্যতের সংকটের মুখোমুখি
প্রথম আলোতে প্রকাশিত আমার লেখা https://www.prothomalo.com/opinion/letter/sc4kyvzgdq শিরোনাম : নদীকে বাঁচান, গাছ লাগান: ভবিষ্যতের সংকটের মুখোমুখি নদ...
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি: সুযোগ না সংকট?
লেখাটি জাতীয় পত্রিকা ইত্তেফাক প্রকাশিত https://epaper.ittefaq.com.bd/edition/1625/1st-edition/page/8 ছাত্র রাজনীতি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর...