সাহিত্যকে কলঙ্কিত করছে অযোগ্য লেখক ও প্রকাশকরা
বর্তমান সময়ে সাহিত্যজগতে এক অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে। একদল ইউটিউবার, ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর কিংবা তথাকথিত সেলিব্রিটি লেখালেখির পথে পা বাড়িয়েছেন। তা...
একটি বই প্রকাশ করতে হলে সেটির সাহিত্যগুণ বিচার করা প্রয়োজন। কিন্তু এখনকার অনেক প্রকাশক বইকে শুধুই ব্যবসায়িক পণ্য হিসেবে দেখছেন। তারা এমন বই প্রকাশ করছেন যা শুধুমাত্র জনপ্রিয় ব্যক্তির নামের কারণে বিক্রি হবে, সাহিত্যগুণ বিবেচনা করছেন না। পাঠকের হাতে আসছে নিম্নমানের বই, যা পড়তে গিয়ে তারা হতাশ হচ্ছেন।পাঠকের ক্ষোভ এখানেই—তারা ভালো সাহিত্য চান, কিন্তু বাজারে তা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে। তারা দেখতে পাচ্ছেন, প্রকৃত সাহিত্যিকদের তুলনায় অল্পদিনের জনপ্রিয়তা পাওয়া ব্যক্তিদের বই সহজেই প্রকাশ পাচ্ছে এবং প্রচারও হচ্ছে ব্যাপকভাবে। এতে সত্যিকারের সাহিত্যিকদের জন্য প্রকাশনা জগৎ সংকীর্ণ হয়ে যাচ্ছে।
এ থেকে মুক্তির উপায় আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন আছে তা না হলে ভবিষ্যতে সাহিত্য ও পাঠকদের জন্য বিকৃত রুচির পরিচয় দিবে। প্রথমত প্রকাশকদের সচেতনতা প্রয়োজন ব্যবসায়িক দৃষ্টিকোণের বাইরে এসে প্রকৃত সাহিত্যিকদের উৎসাহিত করতে হবে।আর পাঠকের দায়িত্ব – নিম্নমানের বই কেনার প্রবণতা কমিয়ে ভালো সাহিত্যিকদের সমর্থন করতে হবে।আর আমাদের সকলের উচিত গঠনমূলক সমালোচনা ও পর্যালোচনার মাধ্যমে ভালো ও খারাপ বইয়ের মধ্যে পার্থক্য তৈরি করা।
সাহিত্য কেবল ব্যক্তিগত মত প্রকাশের প্ল্যাটফর্ম নয়, এটি একটি শিল্প। তাই যেকোনো ব্যক্তি লেখক হতে পারেন না, ঠিক যেমন যেকোনো ব্যক্তি সংগীতশিল্পী হয়ে যেতে পারেন না। বই প্রকাশ মানেই সাহিত্য নয়, বরং সাহিত্যের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত লেখক ও প্রকাশকের। পাঠকেরা সেটিই চান।
সৌরভ হালদার ব্যবস্থাপনা বিভাগ অনার্স তৃতীয় বর্ষ(২০-২১) সরকারি বিএল কলেজ খুলনা
About the Author

Sourav Halder
Sourav Halder is a writer and web developer focused on building modern, scalable digital platforms. He works with technologies like MediaWiki, WordPress, and the MERN stack to create powerful websites, automation tools, and knowledge platforms. Alongside development, he writes articles and analyses that explore technology, media, and society.
Related Stories
নদীকে বাঁচান, গাছ লাগান: ভবিষ্যতের সংকটের মুখোমুখি
প্রথম আলোতে প্রকাশিত আমার লেখা https://www.prothomalo.com/opinion/letter/sc4kyvzgdq শিরোনাম : নদীকে বাঁচান, গাছ লাগান: ভবিষ্যতের সংকটের মুখোমুখি নদ...
বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতি ও তার বর্তমান অবস্থা
শিরোনাম:বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতি ও তার বর্তমান অবস্থা প্রত্যেকটি দেশের সেই জাতির নিজস্ব সংস্কৃতি রয়েছে ।সেটা সেই জাতির ঐতিহ্যবাহী ...
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি: সুযোগ না সংকট?
লেখাটি জাতীয় পত্রিকা ইত্তেফাক প্রকাশিত https://epaper.ittefaq.com.bd/edition/1625/1st-edition/page/8 ছাত্র রাজনীতি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর...