SH

SOURAV HALDER

The Writer's Chronicle

Back to Home
অন্তর্দৃষ্টি">

সাধু সঙ্গ এক আধ্যাত্মিক সাধনা

সাধু সঙ্গ: এক আধ্যাত্মিক সাধনা দিন কেটে যায় সময় পার হয়।তবু কি মনের মিলন ঘটে।এই জীবন আবার কি আসিবে ফিরে এই ধরনীর বুকে। তুমি আজ যারে মা বলে ডাকছ তাক...

By sourav2024-10-22
সাধু সঙ্গ এক আধ্যাত্মিক সাধনা
সাধু সঙ্গ: এক আধ্যাত্মিক সাধনা

দিন কেটে যায় সময় পার হয়।তবু কি মনের মিলন ঘটে।এই জীবন আবার কি আসিবে ফিরে এই ধরনীর বুকে। তুমি আজ যারে মা বলে ডাকছ তাকে কি ডাকতে পারবে পরের জন্মে।এই জন্মে সাধিবে তোমার কি দর্শন ?যা দিয়ে আবদ্ধ হয়েছে তা যদি আর না থাকে পরকালে দেখবে একদিন সব কিছুই মিছা ।আর কি হবে এই মানব জীবন যেখানে দুংখ পেয়ে গেলে। মৃত্য যে একমাত্র সত্য।আর সব মিথ্যা। সবকিছুই‌ ছলনা।তাহা কি বুঝবে তুমি।তাই তো‌ বলি‌ করো তুমি সাধু সঙ্গ ত্যাগ করো লোভ লালসা। তুমি কি সাধুদের চরন ধূলি নিয়েছ।যেখানে প্রকৃত সুখ সেখানে তুমি বিনয়ী না হয়ে করেছ অবহেলা।


জীবনকে যদি আপনি উপলব্ধি করতে যান তাহলে সেখানে বিশাল এক অন্ধকার দেখতে পাবেন।এই অন্ধকার কখনো প্রদীপ জ্বলে না।আর সেইখানে কখনো যদি প্রদীপ জ্বলে তাও আবার আলো হয় না।তাই তো মানুষ দীশেহারা হয়ে পড়ে। মানুষ এই অন্ধকার মুখোমুখি যখন হয় তখন যার মৃত্যু ঘটে।সেই দুবার এই অন্ধকার দেখতে পায় জন্মের আগে এবং মৃত্যু পরে।ভ্রম অর্থ বিভ্রান্তি। মানুষ যতক্ষণ ভ্রমের মধ্যে থাকে ততক্ষণ সে বেঁচে থাকে আর যখন তার ভ্রম সে বুঝতে পারে তখন সে হারিয়ে যায়। মানুষের জীবনে দুংখ কষ্ট সুংখ মোহ লালসা আর যৌনতাকে ঘিরে এই প্রকৃতি পথ দেখিয়েছে।এই পথে আমরা সবাই হাঁটতে থাকি সেখানে আমরা নিজের স্বার্থে কতনা কিছুই করি। কিন্তু এই জীবনে এতো প্রাচূরয কোন প্রয়োজন আছে কি? কি হবে জীবন যদি যায় দুংখে আর মনে থাকে অশান্তি।তাই তো বলি করি আমরা সাধুর সঙ্গে মিলিমিশি মানুষের মাঝে মানুষ হয়ে।

সাধু সঙ্গ কি?

সাধু সঙ্গ হল এক গভীর আধ্যাত্মিক সাধনা, যেখানে দুঃখ-কষ্ট, অভিমান কিংবা রাগের কোনো স্থান নেই। এটি এক পূর্ণাঙ্গ আত্মশুদ্ধির পথ, যেখানে শুধু ভালোবাসা ও সুখের স্রোত বইছে। এখানে মানুষের সমস্ত ইচ্ছা-আকাঙ্ক্ষা, মানসিক যন্ত্রণা, এবং ভোগবিলাসের বন্ধন ছিন্ন হয়ে যায়।এই সাধনা যে উপলব্ধি করছে তার জীবন স্বার্থক হয়েছে। মানুষের জীবন দশায় কেউ কেউ আছে তার জীবনকে কষ্টের সীমানার অভ্যন্তরে তলিয়ে গেছে।সে কি তার জীবন কে কখনো খুঁজে দেখেছে সাধু সঙ্গের মাধ্যমে। সঙ্গ ভালো তবে সব সঙ্গ নয়।যে সঙ্গে মন ভরে যায়,প্রেম মেলে।ভালোবাসায় শান্তি পাওয়া যায় তাই তো সাধু সঙ্গ। সঙ্গ খুঁজতে হবে এইরকম।তাই তো লালন ফকির ,সাধু পুরুষ ,ঋষি, সাধক গোষায় সবাই করে গেছেন, ছেড়েছেন ঘর বাড়ি। জীবনকে খুঁজে পেয়েছেন।লোভ লালসা মোহ থেকে পেয়েছেন মুক্তি।
তাই তো তারাই ধরতে পেরেছেন স্বর্গের শান্তি।

গানে গানে মন ভরে আন্দন্দ থাকে এই জীবন।আনন্দ প্রেম একেক জনের কাছে একেক রকম তবে সাধু সঙ্গ আর গুরুর শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা।তবে সাধুদের সঙ্গ হল এক পরম শান্তির আসন। এই সঙ্গের মধ্যে যেমন রয়েছে আত্মিক মুক্তি, তেমনি রয়েছে এক অমৃতধারা সুখ। গানের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে, সাধুদের সঙ্গ থেকে যে শক্তি এবং শান্তি আসে, তা যেন পৃথিবীর সমস্ত দুঃখকে পরাজিত করে।

সাধু সঙ্গের বিশেষত্ব হল, এখানে কোনো চাওয়া-পাওয়া নেই। মানুষ তার চিত্তকে সমস্ত কামনা-বাসনার ঊর্ধ্বে তুলে ধরে। এখানে শুধুই এক নিরবচ্ছিন্ন সুখের অস্তিত্ব, যা দেহ এবং মনের সমস্ত চঞ্চলতা থেকে মুক্তি দেয়। সাধুদের সঙ্গে সময় কাটিয়ে, মানুষ যেন হারিয়ে যায় এক আধ্যাত্মিক জগতে, যেখানে জীবনের সকল মোহ-মায়া ছেড়ে আসল সত্যের সন্ধান পায়।

সাধুর সঙ্গে কি আধ্যাত্মিক মিলন ঘটে

এই আধ্যাত্মিক সাধনা মনের এক অন্তর্দৃষ্টি জাগ্রত করে। মানুষের মনকে জাগ্রত করে সেই স্তরে, যেখানে সংসারের ক্ষুদ্র দুঃখ-কষ্টগুলো অর্থহীন হয়ে যায়। সাধুদের সঙ্গ এমন এক শক্তি দেয় যা মানুষের জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শেখায়। এখানেই স্বর্গ সুখের অভিজ্ঞতা হয়, কেননা সমস্ত আত্মত্যাগের মধ্য দিয়ে আসে পরম আনন্দের অনুভূতি।

সাধু সঙ্গ মানে কোনো প্রকার পাপ বা অপরাধবোধের অনুভূতি ছাড়া এক নির্জন শান্তি, যেখানে শুধু ভক্তি, প্রেম ও সত্যের সন্ধান পাওয়া যায়। এখানেই জীবন যেন মেলে ধরতে পারে তার প্রকৃত উদ্দেশ্য এবং মানব আত্মা যেন আত্মার অনন্ত সুখের পথে পরিচালিত হয়।



About the Author

Sourav Halder

Sourav Halder

Sourav Halder is a writer and web developer focused on building modern, scalable digital platforms. He works with technologies like MediaWiki, WordPress, and the MERN stack to create powerful websites, automation tools, and knowledge platforms. Alongside development, he writes articles and analyses that explore technology, media, and society.